নারায়ণগঞ্জে প্রতিবেশী এক নারীকে হত্যা করে স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় দায়ের করা মামলায় মো. রুবেল মিয়া (৩৫) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রুবেল চাঁদপুর জেলার উত্তর মতলব থানার উত্তর পাঁচআনি এলাকার লিটন মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ।
আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির জানান, ২০২১ সালের ২২ জানুয়ারি রূপগঞ্জের জাহাঙ্গীর এলাকায় প্রতিবেশী সাফিয়া বেগমকে হত্যা করেন রুবেল মিয়া। ঘটনার দিন সাফিয়া বেগমের স্বামী মো. শাহজালাল ভূইয়া জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে গেলে সেই সুযোগে রুবেল ঘরে প্রবেশ করে সাফিয়ার গলায় ছুরিকাঘাত করেন। পরে তার গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের দুল নিয়ে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় সাফিয়া বেগমকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের মেয়ে ফেরদৌসী বেগম মায়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত একমাত্র আসামি হিসেবে রুবেলকে শনাক্ত করে।
সূত্র: দৈনিক ইত্তেফাক
ছবি: দৈনিক ইত্তেফাক

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন