ঢাকা    সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

আট মাস পর আইএসএস থেকে পৃথিবীতে ফিরলেন মার্কিন-রুশ যৌথ মহাকাশচারী দল

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পৃথিবীতে রাজনৈতিক ও কূটনৈতিক বৈরিতা থাকলেও মহাকাশ গবেষণায় দুই দেশের সহযোগিতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)-এ দীর্ঘ আট মাসের মিশন শেষ করে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তিন সদস্যের একটি যৌথ মহাকাশচারী দল নিরাপদে পৃথিবীতে ফিরেছেন।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, রোববার তাদের বহনকারী সয়ুজ এমএস-২৮ মহাকাশযানটি কাজাখস্তানের স্তেপ অঞ্চলে সফলভাবে অবতরণ করে। ইউক্রেন যুদ্ধকে ঘিরে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে কূটনৈতিক উত্তেজনা থাকলেও মহাকাশ গবেষণার ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রয়েছে। যৌথ এই মিশন সেই সহযোগিতারই একটি উদাহরণ।

নাসার নভোচারী ক্রিস উইলিয়ামস এবং রুশ মহাকাশ সংস্থা রসকসমসের মহাকাশচারী সের্গেই কুদ-সভার্চকভ ও সের্গেই মিকায়েভকে বহনকারী ক্যাপসুলটি কাজাখস্তানের জেযকাজগান শহরের দক্ষিণ-পূর্বের নির্ধারিত এলাকায় প্যারাসুটের মাধ্যমে অবতরণ করে।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ২৪১ দিন অবস্থান করেন এই তিন মহাকাশচারী। ক্রিস উইলিয়ামস ও সের্গেই মিকায়েভের জন্য এটি ছিল প্রথম মহাকাশ অভিযান। অন্যদিকে সের্গেই কুদ-সভার্চকভের এটি দ্বিতীয় মহাকাশ সফর।

অবতরণের পর হেলিকপ্টারে করে তাদের কাজাখস্তানের কারাগান্দায় নেওয়া হয়। সেখান থেকে নাসার নভোচারী ক্রিস উইলিয়ামস যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত নাসার জনসন স্পেস সেন্টারের উদ্দেশে রওনা হবেন। অপরদিকে দুই রুশ মহাকাশচারী মস্কোর কাছের স্টার সিটিতে অবস্থিত তাদের প্রশিক্ষণ কেন্দ্রে ফিরে যাবেন।

এর আগে গত ১৪ জুলাই নাসার নভোচারী অনিল মেনন এবং রসকসমসের কসমোনট পিয়ত্র দুব্রভ ও আন্না কিকিনা আট মাসের নতুন মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছান। কাজাখস্তানের বাইকোনুর কসমোড্রোম থেকে তাদের উৎক্ষেপণ অনুষ্ঠানে নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান উপস্থিত ছিলেন। গত আট বছরের মধ্যে এটি ছিল কোনো নাসা প্রধানের প্রথম বাইকোনুর সফর।

নবাগত এই তিন নভোচারী বর্তমানে এক্সপেডিশন ৭৫-এর অংশ হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থানরত অন্যান্য গবেষকদের সঙ্গে কাজ করবেন।

সূত্র: মানবজমিন
ছবি: মানবজমিন

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ২৭ জুলাই ২০২৬

আট মাস পর আইএসএস থেকে পৃথিবীতে ফিরলেন মার্কিন-রুশ যৌথ মহাকাশচারী দল

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x