ঢাকা    সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

লোকসভায় প্রশ্নপত্র ফাঁসবিরোধী সংশোধনী বিল উত্থাপন, বিরোধীদের হট্টগোলে বারবার মুলতবি অধিবেশন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে ভারত সরকার। এ লক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রী ড. জিতেন্দ্র সিং লোকসভায় পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) সংশোধনী বিল-২০২৬ উপস্থাপন করেন। সরকারি দলের দাবি, ২০২৪ সালের পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) আইন সংশোধনের মাধ্যমে পরীক্ষা ব্যবস্থাকে আরও নিরাপদ করাই এই বিলের উদ্দেশ্য।

বিলটি উত্থাপনের পরপরই বিরোধী দলের সংসদ সদস্যরা স্লোগান দিতে থাকেন এবং হট্টগোলে জড়িয়ে পড়েন। এ সময় লোকসভার স্পিকার ওম বিড়লা সদস্যদের শান্ত থেকে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বিলটি নিয়ে আলোচনার জন্য সব দলকে পর্যাপ্ত সময় দেওয়া হবে।

স্পিকার আরও জানান, যারা বিলে সংশোধনী প্রস্তাব দিতে চান, তারা নির্ধারিত সময়ের মধ্যে তা জমা দিতে পারবেন। তিনি বলেন, একাধিক দল আগেই বিষয়টি উত্থাপন করেছে এবং এই সুযোগ কাজে লাগিয়ে সংসদের গঠনমূলক আলোচনা ও সংস্কার নিশ্চিত করা উচিত।

তবে স্পিকারের বারবার আহ্বানের পরও হট্টগোল অব্যাহত থাকে। এর ফলে লোকসভা ও রাজ্যসভা—উভয় কক্ষের কার্যক্রম প্রথমে দুপুর ২টা পর্যন্ত মুলতবি করা হয়। পরে অধিবেশন পুনরায় শুরু হলেও হট্টগোল চলতে থাকায় স্পিকার আবারও বিকেল ৫টা পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করেন।

সূত্র: যমুনা টিভি
ছবি: যমুনা টিভি

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ২৭ জুলাই ২০২৬

লোকসভায় প্রশ্নপত্র ফাঁসবিরোধী সংশোধনী বিল উত্থাপন, বিরোধীদের হট্টগোলে বারবার মুলতবি অধিবেশন

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x