ঢাকা    সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

অপরাধ

ধামরাইয়ে ভাসুরের বিরুদ্ধে ছোট ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

ঢাকার ধামরাই উপজেলায় ছোট ভাইয়ের স্ত্রীকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে ভাসুর মো. হানিফের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রোববার (২৬ জুলাই) বিকেলে অভিযোগটি দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, গত শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টার দিকে ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই পূর্বপাড়া এলাকায় নিজ ঘরের ভেতরে শুয়ে ছিলেন ভুক্তভোগী। এ সময় তার ভাসুর মো. হানিফ ঘরে প্রবেশ করে জোরপূর্বক তাকে ধর্ষণ করেন বলে অভিযোগে বলা হয়েছে। পরে ভুক্তভোগীর স্বজনরা এগিয়ে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

স্থানীয় কয়েকজন বাসিন্দার ভাষ্য, অভিযুক্ত এর আগেও এ ধরনের বিতর্কিত ঘটনার সঙ্গে জড়িত ছিলেন এবং স্থানীয় সালিশের মাধ্যমে পার পেয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে হানিফের বাড়িতে গেলেও তাকে সেখানে পাওয়া যায়নি।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তফা কামাল বলেন, “ধর্ষণের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে অভিযুক্ত হানিফ আলীকে বাড়িতে পাওয়া যায়নি। তাকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলমান রয়েছে।”

সূত্র: প্রতিদিনের সংবাদ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ২৭ জুলাই ২০২৬

ধামরাইয়ে ভাসুরের বিরুদ্ধে ছোট ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x