ঢাকা    বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

কলকাতায় সাংবাদিকদের বিক্ষোভ, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার দাবি

পশ্চিমবঙ্গের কলকাতায় নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ চলাকালে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে সোমবার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কয়েকশ সাংবাদিক বিক্ষোভ মিছিল করেছেন। গত শুক্রবার আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে কয়েকজন সাংবাদিক আহত হন।

এদিনের কর্মসূচিতে কলকাতা ও বিভিন্ন জেলার রিপোর্টার, ফটোসাংবাদিক, ভিডিও সাংবাদিক এবং ডিজিটাল কনটেন্ট নির্মাতারা অংশ নেন। ধর্মতলার প্রেস ক্লাব থেকে শুরু হওয়া মিছিলটি রাসমণি অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়। পরে পেশাগত দায়িত্ব পালনকালে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেন তারা।

২৪ জুলাইয়ের সহিংসতায় আহত সাংবাদিকরাও এদিন লোক ভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেন। তবে রাজ্যপাল উপস্থিত না থাকায় তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দেখা করে ঘটনার বিষয়ে অবহিত করেন এবং হস্তক্ষেপ কামনা করেন।

এদিকে সাংবাদিকদের একটি প্রতিনিধিদল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে একটি স্মারকলিপি জমা দেন। এতে রাজনৈতিক সমাবেশ ও অন্যান্য জনসভার সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

প্রতিবাদ কর্মসূচিতে কলকাতা প্রেস ক্লাব, ইন্দো-বাংলা প্রেস ক্লাবসহ রাজ্যের ৪৬টি প্রেস ক্লাবের সদস্যরা অংশ নেন।

এদিকে ২৪ জুলাই নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আয়োজিত মিছিলে সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরই মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আহত সাংবাদিকদের সঙ্গে দেখা করে তাদের আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী।

সূত্র: মানবজমিন

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ২৯ জুলাই ২০২৬

কলকাতায় সাংবাদিকদের বিক্ষোভ, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার দাবি

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x