ঢাকা    বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

স্বাস্থ্য

পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ডে জুতা খুলে প্রবেশ বাধ্যতামূলক

 পরিচ্ছন্নতা বজায় রাখা ও সংক্রমণের ঝুঁকি কমাতে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ডে জুতা-স্যান্ডেল খুলে প্রবেশের নতুন নিয়ম চালু করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ এ কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি বলেন, জুতা-স্যান্ডেলের মাধ্যমে ধুলোবালি ও জীবাণু ওয়ার্ডে প্রবেশ করে রোগীদের সংক্রমণের ঝুঁকি বাড়ায়। এ উদ্যোগে হাসপাতালের পরিবেশ আরও পরিচ্ছন্ন ও নিরাপদ হবে।

অনুষ্ঠানে আরএমও ডা. শাকিলা আফরোজ, ডা. সঞ্জয় কুমার মণ্ডল, ডা. ফখরুদ্দীন আহমেদ, ডা. মো. আবু জাফর, নার্সিং সুপারভাইজার হামিদা খাতুনসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

হাসপাতাল কর্তৃপক্ষ ওয়ার্ডে প্রবেশের আগে নির্ধারিত স্থানে জুতা-স্যান্ডেল খুলে রাখার জন্য রোগী ও দর্শনার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ২৯ জুলাই ২০২৬

পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ডে জুতা খুলে প্রবেশ বাধ্যতামূলক

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

 পরিচ্ছন্নতা বজায় রাখা ও সংক্রমণের ঝুঁকি কমাতে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ডে জুতা-স্যান্ডেল খুলে প্রবেশের নতুন নিয়ম চালু করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ এ কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি বলেন, জুতা-স্যান্ডেলের মাধ্যমে ধুলোবালি ও জীবাণু ওয়ার্ডে প্রবেশ করে রোগীদের সংক্রমণের ঝুঁকি বাড়ায়। এ উদ্যোগে হাসপাতালের পরিবেশ আরও পরিচ্ছন্ন ও নিরাপদ হবে।

অনুষ্ঠানে আরএমও ডা. শাকিলা আফরোজ, ডা. সঞ্জয় কুমার মণ্ডল, ডা. ফখরুদ্দীন আহমেদ, ডা. মো. আবু জাফর, নার্সিং সুপারভাইজার হামিদা খাতুনসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

হাসপাতাল কর্তৃপক্ষ ওয়ার্ডে প্রবেশের আগে নির্ধারিত স্থানে জুতা-স্যান্ডেল খুলে রাখার জন্য রোগী ও দর্শনার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে।

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x