ভারতে প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার না হলে পুনরায় দেশজুড়ে আন্দোলনের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
মঙ্গলবার দলটির মুখপাত্র সৌরভ দাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশকে কেন্দ্র করে সরকার আন্দোলনকারীদের বিরুদ্ধে চলমান মামলাগুলোকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করতে পারে বলে তাদের আশঙ্কা রয়েছে।
এর আগে দিল্লির যন্তর মন্তরসহ বিভিন্ন স্থানে প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে দায়ের করা কয়েকটি আবেদনের শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা না নেওয়ার নির্দেশ দেয়।
একই সঙ্গে যাদের বিরুদ্ধে আগে কোনো অপরাধের রেকর্ড নেই, এমন আটক ব্যক্তিদের মুক্তির নির্দেশও দেওয়া হয়।
তবে আদালত জানায়, দিল্লি ও অন্যান্য রাজ্য সরকার ইতোমধ্যে দায়ের হওয়া মামলাগুলোর তদন্ত চালিয়ে যেতে পারবে। তবে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো জবরদস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। এ সুরক্ষা পূর্বে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
সৌরভ দাস দাবি করেন, গত ২৫ জুলাই কেন্দ্রীয় সরকার আন্দোলন প্রত্যাহারের শর্ত হিসেবে সব মামলা প্রত্যাহার এবং শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ার আশ্বাস দিয়েছিল। সেই প্রতিশ্রুতির ভিত্তিতেই সিজেপি দেশব্যাপী কর্মসূচি স্থগিত করেছিল।
তার অভিযোগ, সরকারপক্ষের আইনজীবীরা আদালতে এ বিষয়ে কোনো নিশ্চয়তার কথা উল্লেখ করেননি। ফলে আদালতের আদেশকে ব্যবহার করে সরকার ও বিজেপি-শাসিত রাজ্যগুলো আন্দোলনকারীদের হয়রানি করতে পারে।
তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকার চাইলে এখনো মামলা প্রত্যাহার এবং শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে।
সৌরভ দাসের ভাষ্য, সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের সময়সীমা ইতোমধ্যে শেষ হয়েছে। যদি মামলা প্রত্যাহার, আটক শিক্ষার্থীদের মুক্তি এবং ভবিষ্যতে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন না হয়, তাহলে সিজেপি আবারও দেশব্যাপী আন্দোলন শুরু করবে।
এর আগে সোমবার দলটির আরেক মুখপাত্র আশুতোষ রাঙ্কা অভিযোগ করেন, সরকারের সঙ্গে হওয়া সমঝোতা পুরোপুরি লঙ্ঘন করা হয়েছে এবং শত শত আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
সূত্র: প্রতিদিনের সংবাদ

বুধবার, ২৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন