ঢাকা    বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

জাপানের ভূমিকম্পে শপিংমলে আটকা বহু মানুষ

জাপানের কুমামোতো শহরে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর একটি শপিংমলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভবনটির একটি অংশ ধসে পড়ে এবং ভেতরে বহু মানুষ আটকা পড়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভবনটির দ্বিতীয় তলা ধসে পড়ার সময় সেখানে ঠিক কতজন মানুষ ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিস কর্মকর্তাদের বরাত দিয়ে এনএইচকে জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা রয়েছেন। এ ঘটনায় প্রায় ৫০ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে দক্ষিণ জাপানের কুমামোতো শহরে ভূমিকম্পটি আঘাত হানে। শহরটি নাগাসাকি থেকে প্রায় ৫৫ মাইল (৯০ কিলোমিটার) পূর্বে অবস্থিত। শক্তিশালী এ ভূমিকম্পে একটি মহাসড়কের সেতু বেঁকে যায় এবং অন্তত আরও একটি ভবন ধসে পড়ে।

প্রাথমিকভাবে স্থানীয় পুলিশ জানিয়েছিল, ৯ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সাংবাদিকদের বলেন, হতাহত ও ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র এখনো স্পষ্ট নয়। পরিস্থিতি মূল্যায়নের কাজ চলমান রয়েছে।

ভূমিকম্পের পরপরই উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকায় অভিযান শুরু করেছে। ধসে পড়া শপিংমলের ভেতরে আটকে পড়াদের উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

সূত্র: প্রতিদিনের সংবাদ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ২৯ জুলাই ২০২৬

জাপানের ভূমিকম্পে শপিংমলে আটকা বহু মানুষ

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x