ঢাকা    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

বাংলাদেশ জামায়াতে ইসলামী স্মৃতি বিজরিত স্থান বাইপাইলে শহীদদের স্মরণে সমাবেশ

সংগ্রহীত

 ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী স্মরণে আহতদের সুস্থতা কামনা, বিশেষ দোয়া ও সহায়তা প্রদানের লক্ষ্যে এক সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন।

সমাবেশে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, রক্ত ও অগণিত ত্যাগের বিনিময়ে অর্জিত গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশকে একটি ইনসাফভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। আন্দোলনে আহতদের সঠিক চিকিৎসা ও তাদের পাশে দাঁড়ানো সমাজ ও রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। তিনি আরো বলেন, প্রয়োজনে আবার একটি জুলাই হবে তবুও জুলাই বাস্তবায়ন করবো। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাঁদের সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা জেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আফজাল হোসাইন, ঢাকা জেলা আইন ও আদালত বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ শহিদুল ইসলাম, ঢাকা জেলা রাজনৈতিক বিভাগীয় সেক্রেটারি মোঃ হাসান মাহবুব মাস্টার এবং ঢাকা জেলা সাংস্কৃতিক বিভাগীয় সেক্রেটারি মোঃ লুৎফর রহমান মোল্লা।

আশুলিয়া থানা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ বশির আহম্মেদের সভাপতিত্ত্বে আশুলিয়া থানা সহকারী সেক্রেটারি মাও. মুহাম্মদ আল আমিন খানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে শহীদ রাসেল গাজীর মা, আহত জুলাই যোদ্ধা মেহেদী হাসান, রিফাত ও আলী আকবরসহ অনেকে। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা সেক্রেটারি আবুল হোসেন মীর প্রচার ও মিডিয়া সেক্রেটারি রফিকুল ইসলামসহ সাভার-আশুলিয়ার জামায়াতে ইসলামীর অন্যান্য নেতাকর্মীবৃন্দ। বিশেষ অতিথি মাওলানা আফজাল হোসাইন তাঁর বক্তব্যে আহতদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, ছাত্র-জনতার অভূতপূর্ব ঐক্যের ফলেই আমরা নতুন এক পথ পেয়েছি। এই আন্দোলনের স্মৃতি ও অবদানকে বাঁচিয়ে রাখতে আহত ও শহীদ পরিবারগুলোর স্থায়ী পুনর্বাসনে কাজ করে যেতে হবে। সমাবেশ শেষে গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামী স্মৃতি বিজরিত স্থান বাইপাইলে শহীদদের স্মরণে সমাবেশ

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x