ঢাকা    বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জন দুর্ভোগ

নওগাঁয় স্থানীয় বাসিন্দাদের সহায়তায় এক বৈদ্যুতিক ট্রান্সফরমার চোরকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

নওগাঁ শহরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় জনতার হাতে আটক হওয়া এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি হৃদয় হাসান সোহাগ (২৭)। তিনি নওগাঁ সদর থানার ফতেপুর নতুনহাট এলাকার মো. দেলোয়ার হোসেন মাসুদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই ২০২৬ (মঙ্গলবার) বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটে নওগাঁ শহরের বরুন কান্দি এলাকায় নওগাঁ বিশ্ববিদ্যালয় ভবন-২-এর সামনে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। ট্রান্সফরমারটি চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা তাকে ধাওয়া করে। একপর্যায়ে স্থানীয় জনতা চোরাই ট্রান্সফরমারসহ হৃদয় হাসান সোহাগকে হাতেনাতে আটক করে এবং পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে এবং উদ্ধার হওয়া ট্রান্সফরমারটি জব্দ করে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর আসামির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ২৯ জুলাই ২০২৬

নওগাঁয় স্থানীয় বাসিন্দাদের সহায়তায় এক বৈদ্যুতিক ট্রান্সফরমার চোরকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x