ঢাকা    বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

কৃষকের জানালা

চাঁদপুরে বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রি অনিয়মের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

সংগ্রহীত

চাঁদপুরে বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রি ও বিভিন্ন অনিয়মের দায়ে মেসার্স অয়ন এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ  |

বুধবার  ২৯  জুলাই চাঁদপুর শহরের ওয়াপদা গেইট এলাকায়  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের  অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী  জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান ওই দোকান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন | 

অভিযানকালে  প্রতিষ্ঠানটির বিস্ফোরক অধিদপ্তরের প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই আনুমানিক ১,০০০ থেকে ১,২০০টি এলপিজি সিলিন্ডার সংরক্ষণ ও বিক্রয় করছে। এছাড়া প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি, বেশি দামে বিক্রি  এবং যে ঠিকানা ব্যবহার করে ট্রেড লাইসেন্স গ্রহণ করা হয়েছে, সেই ঠিকানায় ব্যবসা পরিচালনা না করে ভিন্ন স্থানে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল।

 অভিযুক্ত প্রতিষ্ঠান তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ স্বেচ্ছায় পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে।

 এ সময় ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করেন | ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ২৯ জুলাই ২০২৬

চাঁদপুরে বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রি অনিয়মের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x