চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সর্বজনশ্রদ্ধেয় জনাব মোতাহার হোসেন আলমগীর মালতিয়া আজ যে মামলায় গ্রেপ্তার হয়েছেন, সে বিষয়ে মাননীয় সংসদ সদস্য মহোদয় পূর্বে অবগত ছিলেন না।
এমনকি আজ উনার আদালতে হাজিরার বিষয়টিও মাননীয় সংসদ সদস্য মহোদয়কে কোনো পর্যায় থেকে জানানো হয়নি। আদালত যখন উনার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন, তখনই মাননীয় সংসদ সদস্য মহোদয় বিষয়টি সম্পর্কে অবগত হন।
বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই তিনি প্রশাসনের বিভিন্ন পর্যায়ে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বর্তমান সরকার এবং মাননীয় সংসদ সদস্য মহোদয় সর্বদা স্বাধীন বিচার বিভাগ ও সর্বোচ্চ আদালতের প্রতি শ্রদ্ধাশীল। তাই যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই জনাব মোতাহার হোসেন আলমগীর মালতিয়ার জামিন নিশ্চিত করা এবং এই মিথ্যা মামলা মোকাবিলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
ফ্যাসিস্ট আমলে দায়ের করা এই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও সাজানো মিথ্যা মামলা আইনের মাধ্যমে মোকাবিলা করে তাঁকে নির্দোষ প্রমাণ করার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
এখানে একটি বিষয় অত্যন্ত পরিষ্কার—কোনো পর্যায় থেকেই মাননীয় সংসদ সদস্য মহোদয়কে এই মামলার বিষয়ে কিংবা আজকের আদালতে হাজিরার বিষয়ে অবহিত করা হয়নি।
ইনশাআল্লাহ, রাজপথের এই প্রবীণ নেতার জামিন নিশ্চিত করা এবং তাঁকে এই মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার লক্ষ্যে যথাযথ আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, মাননীয় সংসদ সদস্য মহোদয় তার সবকিছুই করবেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তিনি অতি শীঘ্রই এই মিথ্যা মামলা থেকে মুক্তি লাভ করবেন, ইনশাআল্লাহ।

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন