ঢাকা    বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নবাগত ইউএনওকে সংবর্ধনা দিলেন জামায়াতের এমপি

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরুকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সংবর্ধনা দিয়েছেন স্থানীয় জামায়াত-সমর্থিত সংসদ সদস্য আব্দুল গফুর। ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় পর্যায়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলা পরিষদ কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জামায়াত নেতারাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর মিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জোমারত আলী, উপজেলা জামায়াতের আমির ও পৌর মেয়র পদপ্রার্থী রেজাউল করিম, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা ওমর ফারুকসহ দলের স্থানীয় নেতারা অংশ নেন।

সংবর্ধনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে বিভিন্ন মতামত দেখা যায়। অনেকেই ওয়ারেন্ট অব প্রিসিডেন্সের প্রসঙ্গ তুলে প্রশ্ন তুলেছেন, আবার অনেকে এটিকে সৌজন্য সাক্ষাৎ ও রাজনৈতিক শিষ্টাচারের অংশ হিসেবে দেখছেন।

‘আমবাড়িয়া ইউনিয়ন এনসিপি’ নামের একটি ফেসবুক পেজে সংবর্ধনার ছবি প্রকাশ করে লেখা হয়, ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী এমপি সংশ্লিষ্ট এলাকার প্রধান আইনপ্রণেতা ও জনপ্রতিনিধি। কিন্তু তবুও একজন এমপি গেছেন ইউএনওকে সংবর্ধনা প্রদান করতে। এই ঘটনা ঘটেছে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায়।’

ওই পোস্টে আরও বলা হয়, কুষ্টিয়া-২ আসনের (মিরপুর-ভেড়ামারা) এমপি আব্দুল গফুর দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ইউএনওকে সংবর্ধনা দিয়েছেন। একজন ইউএনও যেখানে একজন উপজেলা চেয়ারম্যানকে স্যার বলে সম্বোধন করেন, সেখানে একজন এমপি গিয়ে ইউএনওকে স্যারের জায়গায় অধিষ্ঠিত করেছেন। হায় হতভাগা মিরপুর-ভেড়ামারাবাসী।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে সচেতন নাগরিক কমিটির (সনাক) সদস্য মিজানুর রহমান বলেন, সাধারণত স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তা বা জনপ্রতিনিধিরাই সংসদ সদস্যকে অভ্যর্থনা বা সম্মান জানান। কিন্তু একজন এমপি যেভাবে দলীয় নেতাকর্মীদের নিয়ে ইউএনওকে সংবর্ধনা দিতে গেছেন, তাতে প্রজাতন্ত্রের একজন কর্মকর্তার সামনে রাজনৈতিক শক্তির প্রদর্শন ও পরোক্ষ চাপের বার্তা যেতে পারে। পাশাপাশি সরকারি কর্মকর্তার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠতে পারে।

অন্যদিকে, অনেকেই এ উদ্যোগকে রাজনৈতিক শিষ্টাচারের অংশ হিসেবে দেখছেন। তাদের মতে, ভবিষ্যতে একসঙ্গে কাজ করার ক্ষেত্রে এ ধরনের সৌজন্য বিনিময় ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

নবাগত ইউএনও আফরোজ শাহীন খসরু বলেন, তিনি রোববার মিরপুরে নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন। সোমবার এমপি আব্দুল গফুরের দল জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে মঙ্গলবার সকালে এমপি নিজে এসে তাকে সংবর্ধনা দেন।

এ নিয়ে আলোচনা-সমালোচনার বিষয়ে জানতে চাইলে ইউএনও বলেন, যেহেতু সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, তাই এমপি নিজ উদ্যোগে তাকে সংবর্ধনা ও উপহার দিয়েছেন। এছাড়া তার সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনা হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য আব্দুল গফুরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি। তবে নিজের ফেসবুক পেজে ইউএনওকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার ছবি প্রকাশ করে মিরপুর উপজেলাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি।

সূত্র: জাগো নিউজ টোয়েন্টিফোর

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ২৯ জুলাই ২০২৬

দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নবাগত ইউএনওকে সংবর্ধনা দিলেন জামায়াতের এমপি

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x