ঢাকা    বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

খাবার পরিবেশনে দেরি, ভাবিকে হত্যা করে কাটা মাথা গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ

ভারতের বিহারে কুড়াল দিয়ে নিজের ভাবির শিরশ্ছেদ করার অভিযোগ উঠেছে কুনাল কুমার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, ভাবিকে হত্যার পর তিনি তার কাটা মাথা বাড়ির সামনের একটি গাছে ঝুলিয়ে রাখেন। নৃশংস এ ঘটনাটি ঘটেছে বিহারের জেহানাবাদের পার্স বিঘা থানা এলাকার ইমাদপুর গ্রামে। খবর এনডিটিভির।

নিহত নারীর নাম অংশু দেবী (২৫)। তিনি ইমাদপুর গ্রামের বাসিন্দা ধর্মেন্দ্র কুমারের স্ত্রী।

গ্রামবাসীদের ভাষ্য, অভিযুক্ত কুনাল কুমার মাদকাসক্ত। ঘটনার সময় পরিবারের অন্য সদস্যরা মাঠে কাজ করতে গেলে অংশু দেবী বাড়িতে একাই ছিলেন। মাঠ থেকে ফিরে কুনাল খাবার চান। খাবার দিতে দেরি হওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে একটি কুড়াল দিয়ে ভাবির ওপর হামলা চালান। পরে তাকে হত্যার পর পালিয়ে না গিয়ে বাড়ির কাছেই বসে ছিলেন বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে গ্রামবাসীরা ঘটনাস্থলে ভিড় করেন এবং পুলিশকে বিষয়টি জানান।

পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রটি জব্দ করেছে এবং কুনালকে গ্রেপ্তার করেছে। সূত্র: যুগান্তর।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

খাবার পরিবেশনে দেরি, ভাবিকে হত্যা করে কাটা মাথা গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x