ঢাকা    শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

ঢামেকের নতুন ভবনের আটতলা থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের ৮ম তলা থেকে লাফিয়ে পড়ে রিয়া খাতুন (২০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) ভোর আনুমানিক সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রিয়া খাতুন পাবনা সদর উপজেলার বাদুরডাঙ্গি গ্রামের লতিফ মল্লিকের মেয়ে। পরিবারের দাবি, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

রিয়ার বাবা লতিফ মল্লিক জানান, প্রায় সাড়ে তিন বছর আগে সিঙ্গাপুরপ্রবাসী আল আমিনের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে রিয়ার বিয়ে হয়। পরে আড়াই বছর আগে আল আমিন দেশে এসে দুই মাস অবস্থান করার পর আবার সিঙ্গাপুরে ফিরে যান। তাদের সন্তান নেওয়ার চেষ্টা চলছিল, তবে সন্তান না হওয়ায় রিয়া মানসিক সমস্যায় ভুগতে শুরু করেন। এক ভাই ও এক বোনের মধ্যে রিয়াই ছিলেন বড়।

তিনি আরও জানান, রিয়ার শরীরে এক ধরনের রোগও দেখা দেয়। এ কারণে পাবনা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসা করানো হয়। সর্বশেষ তিন দিন আগে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। ভোরে পাশের এক রোগীর স্বজন তাকে জানায়, তার মেয়ে লাফ দিতে যাচ্ছে। তিনি দ্রুত এগিয়ে গিয়ে ধরার চেষ্টা করলেও রিয়া নিচে লাফিয়ে একটি প্রাইভেটকারের ওপর পড়েন। এ সময় ওয়ার্ডে উপস্থিত সবাই তাকে নিবৃত্ত করার চেষ্টা করলেও তিনি কারও কথা শোনেননি। পরে দ্রুত তাকে উদ্ধার করে অন্যদের সহায়তায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

সূত্র: দৈনিক ইত্তেফাক

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ঢামেকের নতুন ভবনের আটতলা থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x