ঢাকা    শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

নেপালে ধর্মীয় সহিংসতায় প্রাণ গেল ৩ জনের

নেপালের দক্ষিণাঞ্চলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অভিযানের মধ্যে অন্তত তিনজন নিহত হয়েছেন। ঘটনার পর দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ সবাইকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত মার্চে দায়িত্ব নেওয়ার পর বালেন্দ্র শাহকে খুব বেশি জনসম্মুখে দেখা যায়নি। তবে বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া প্রথম বড় ভাষণে তিনি এ নীরবতা ভাঙেন। ভাষণে তিনি নাগরিকদের দায়িত্বশীল আচরণ করার পাশাপাশি ‘অশান্তির মেঘ সরাতে’ সহযোগিতার আহ্বান জানান।

কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ভারতীয় সীমান্তসংলগ্ন সুনসারি জেলার একটি গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের একটি মিছিল চলাকালে উচ্চস্বরে গান বাজানো এবং ধর্মীয় পতাকা বহনকে কেন্দ্র করে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। পরে সেই বিরোধ সংঘর্ষে রূপ নেয়।

পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফল জানান, জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালালে দুজন নিহত হন। এছাড়া কারফিউ চলাকালেও বৃহস্পতিবার পার্শ্ববর্তী সিরাহা জেলায় একটি বিক্ষোভের সময় আরও একজন নিহত হন।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে সংঘর্ষ এড়াতে সুনসারি ও আশপাশের জেলাগুলোতে কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ।

বালেন্দ্র শাহ বলেন, সরকারের পক্ষ থেকে নাগরিক, সুশীল সমাজ, ধর্মীয় সম্প্রদায়, সম্মানিত নেতা, রাজনৈতিক দল এবং দায়িত্বশীল গণমাধ্যমের প্রতি ধৈর্য ও সংযম বজায় রাখার পাশাপাশি শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং জাতীয় ঐক্য রক্ষার আহ্বান জানানো হচ্ছে।

তিনি আরও জানান, ঘটনার সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করা হবে এবং দোষীদের বিচারের আওতায় আনা হবে।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। আবি নারায়ণ কাফল বলেন, মাঠে থাকা সব পুলিশ সদস্যকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। ন্যূনতম শক্তি প্রয়োগের মাধ্যমে সরকারি সম্পত্তি রক্ষা এবং যেকোনো সংঘাতপূর্ণ পরিস্থিতি প্রতিরোধের চেষ্টা চলছে।

উল্লেখ্য, নেপালের মোট জনসংখ্যার প্রায় ৮০ শতাংশ হিন্দু। তবে দেশটির দক্ষিণাঞ্চলে উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম জনগোষ্ঠীর বসবাস রয়েছে। 

সূত্র: যুগান্তর।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

নেপালে ধর্মীয় সহিংসতায় প্রাণ গেল ৩ জনের

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x