ঢাকা    শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জুলাই বিপ্লব

জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবিতে পাইকগাছায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা

জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবিতে খুলনার পাইকগাছায় বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জুলাই) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে পৌরচত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে একটি বিক্ষোভ মিছিল পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌরচত্বরে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ নুরি আলম সিদ্দিকী। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম।

সভায় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাইকগাছা পৌরসভার চেয়ারম্যান পদে মনোনীত প্রার্থী মুর্তজা আলমগীর রুল্লু, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা জেলা শাখার সহ-সভাপতি শেখ কামাল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা টিম সদস্য কাজী তনজিদ আলম এবং অ্যাডভোকেট আব্দুল মাজিদ।

বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তারা শ্রমিকবান্ধব রাষ্ট্র গঠনে সরকারের প্রতি দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা সভা ও বিক্ষোভ কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিক এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবিতে পাইকগাছায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x