ঢাকা    শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আইন-আদালত

নওগাঁয় ৫০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সংগ্রহীত

নওগাঁ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ (পঞ্চাশ) লিটার দেশীয় চোলাই মদসহ মোঃ হাফিজুর রহমান (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় জনগণের সার্বিক সহায়তায় সদর মডেল থানাধীন ঐতিহাসিক দুবলহাটি এলাকা থেকে তাঁকে হাতেনাতে আটক করা হয়।

​গ্রেপ্তারকৃত হাফিজুর রহমান নওগাঁ জেলা ও সদর থানার দুবলহাটি ইউনিয়নের যমুনী (দপ্তরীপাড়া) গ্রামের মোঃ আজিজুর রহমানের ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদ ও স্থানীয় অধিবাসীদের সহায়তায় নওগাঁ সদর মডেল থানার একটি চৌকস দল দুবলহাটি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৫০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধারসহ হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ মাদক বিক্রি ও সরবরাহের সাথে জড়িত ছিলেন বলে স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের এমন জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

নওগাঁয় ৫০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x