ঢাকা    শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

আশুলিয়ায় মার্স স্কুল এসোসিয়েশনের বৃত্তি সংবর্ধনা ও সনদ প্রদান অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত

সংগ্রহীত

আশুলিয়া মার্স স্কুল এসোসিয়েশনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে এবং আনন্দঘন আবহে 'বৃত্তি সংবর্ধনা ও সনদ প্রদান অনুষ্ঠান-২০২৬' অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা ক্ষেত্রে শিক্ষার্থীদের বিশেষ কৃতিত্বের স্বীকৃতি প্রদান এবং তাদের ভবিষ্যৎ স্বপ্নপূরণে অনুপ্রাণিত করার লক্ষ্যেই এই জাঁকজমকপূর্ণ সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: এমরান জাহান। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি মানবিক গুণাবলীতে বলীয়ান হওয়ার আহ্বান জানিয়ে বলেন, "শুধুমাত্র জিপিএ-৫ পাওয়ার মধ্যে শিক্ষার প্রকৃত সাফল্য সীমাবদ্ধ নয়, বরং শিক্ষার্থীদের সৎ, নৈতিক ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে তরুণ প্রজন্মকেই আগামী দিনের উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার কারিগর হতে হবে।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন আলহাজ্ব জাফর বেপারি হাই স্কুলের মান্যবর প্রধান শিক্ষক জনাব ফারুক আহম্মেদ। তিনি শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শৃংখলা ও কঠোর পরিশ্রমের গুরুত্ব তুলে ধরে বলেন, "আজকের এই বৃত্তি সংবর্ধনা শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফসল। তবে মনে রাখতে হবে, এটি কেবল একটি সূচনা। প্রাথমিক পর্যায়ের এই সাফল্যকে ধরে রেখে ভবিষ্যতে আরও বড় পরিসরে দেশের সেবা করতে হবে। সঠিক দিকনির্দেশনা ও অধ্যবসায় থাকলে যেকোনো লক্ষ্য অর্জন সম্ভব।" একই সাথে তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের যৌথ ভূমিকার ওপর বিশেষ জোর দেন।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য উপস্থাপন করেন বাডস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক  এবং আশুলিয়া মার্স স্কুল এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন। তিনি এসোসিয়েশনের শিক্ষাভিত্তিক সামাজিক কার্যক্রমের নানা দিক তুলে ধরেন এবং তরুণদের সুশিক্ষায় শিক্ষিত করতে প্রাতিষ্ঠানিক সহযোগিতার আশ্বাস দেন।

আশুলিয়া মার্স স্কুল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মোঃ রেজাউল করিম (রায়হান) এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুলিয়া মার্স স্কুল এসোসিয়েশনের সুযোগ্য সভাপতি জনাব গোলাম মোস্তফা রিপন। তিনি তাঁর সমাপনী ও সভাপতিসুলভ বক্তব্যে উপস্থিত সকল অতিথি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, মার্স স্কুল এসোসিয়েশন এলাকার শিক্ষার প্রসার ও মেধাবীদের মূল্যায়নে ধারাবাহিক কার্যক্রম চালিয়ে আসছে এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত কৃতি শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট ও বৃত্তি প্রাপ্তির সনদপত্র বিতরণ করেন। এ সময় স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

আশুলিয়ায় মার্স স্কুল এসোসিয়েশনের বৃত্তি সংবর্ধনা ও সনদ প্রদান অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x