ঢাকা    শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

চট্টগ্রামে কথিত মাদকের আস্তানায় আগুন, অভিযুক্ত একজনকে পুলিশের হাতে দিল জনতা

চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নিশ্চিন্তাপুর মহিরাখাইন গ্রামে কথিত একটি মাদকের আস্তানায় আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। একই সঙ্গে অভিযুক্ত এক মাদক কারবারিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মো. এস্কান্দর প্রকাশ (এস্ক) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার জিরি ইউনিয়নের নিশ্চিন্তাপুর মহিরাখাইন এলাকায় একটি জরাজীর্ণ কক্ষে দীর্ঘদিন ধরে মাহমুদুল হকের নেতৃত্বে একটি মাদকের আস্তানা পরিচালিত হয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে। সেখানে দীর্ঘদিন ধরে মাদকের কারবার চলায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ জমে ওঠে। বৃহস্পতিবার রাতে বিক্ষুব্ধ জনতা ওই আস্তানাটি ঘিরে ফেলে। এ সময় মাহমুদুল হক পালিয়ে যেতে সক্ষম হলেও এস্কান্দরকে আটক করা হয় এবং আস্তানাটিতে আগুন দেওয়া হয়।

এ সময় এস্কান্দরের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানানো হয়েছে। এছাড়া আস্তানাতেও আরও কিছু ইয়াবা পাওয়া যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এস্কান্দরকে থানায় নিয়ে যায়।

আটক এস্কান্দর জিরি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মালিয়ারা এলাকার মোহাম্মদ সেকান্দরের ছেলে।

স্থানীয় বিএনপি নেতা ফোরকান ও ছাত্রদল নেতা লতিফ বলেন, এলাকায় মাদকের বিস্তার বেড়ে যাওয়ায় সব রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে ওই আস্তানা গুঁড়িয়ে দেন। পরে সেখানে আগুন দেওয়া হয় এবং এস্কান্দরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। একই সঙ্গে তারা এ চক্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত মাহমুদুল হককে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

স্থানীয় বাসিন্দা মো. হালিম বলেন, এলাকায় মাদকের উৎপাত বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। একাধিকবার সতর্ক করার পরও মাদক ব্যবসা বন্ধ না হওয়ায় শেষ পর্যন্ত স্থানীয়রা এ পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন।

পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে এস্কান্দরকে আটক করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

সূত্র: দৈনিক ইত্তেফাক

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

চট্টগ্রামে কথিত মাদকের আস্তানায় আগুন, অভিযুক্ত একজনকে পুলিশের হাতে দিল জনতা

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x