ঢাকা    শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

বাংলাদেশে আর সন্ত্রাস বা ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ২০২৪-পরবর্তী বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা ফ্যাসিবাদের ছায়া দেখতে চান না। তিনি বলেন, জনগণের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে যে ফ্যাসিবাদের অবসান হয়েছে, তার পুনরাবৃত্তি দেশের মানুষ কখনো মেনে নেবে না এবং বরদাশতও করবে না।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে ছাত্রদলের হামলায় গুরুতর আহত হয়ে এক চোখের দৃষ্টিশক্তি হারানো কিশোর আলিফ চৌধুরীকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আলিফের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত হন। পাশাপাশি আলিফ ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন।

হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. শফিকুর রহমান বলেন, হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে সংঘটিত হামলার ঘটনায় তিনি পুনরায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করছেন।

তিনি বলেন, এ হামলার সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

ডা. শফিকুর রহমানের ভাষ্য, ২০২৪-পরবর্তী পরিবর্তিত বাংলাদেশেও এ ধরনের রাজনৈতিক সহিংসতার ঘটনা অত্যন্ত হতাশাজনক।

তিনি আরও বলেন, সরকার এ ধরনের ঘটনার বিরুদ্ধে কী পদক্ষেপ নেয়, তা দেখতে চান। যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, তারা যে দলেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে সমানভাবে আইন প্রয়োগ করতে হবে।

তিনি অভিযোগ করেন, হামলার শিকার ব্যক্তিরা বিচার চাইতে গিয়ে মামলা দায়ের করতেও নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন। বহু চেষ্টা-তদবিরের পর মামলা গ্রহণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আইনের শাসন নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কিন্তু যদি ভুক্তভোগীদের ন্যায়বিচার পেতেই সংগ্রাম করতে হয়, তাহলে জনগণের মধ্যে আইনের প্রতি আস্থা কীভাবে তৈরি হবে—সে প্রশ্ন থেকেই যায়।

সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কিন্তু সেই দায়িত্ব যথাযথভাবে পালন করা না হলে মানুষের উদ্বেগ বাড়বে। ব্যর্থতার ব্যাখ্যা নয়, বাস্তব পদক্ষেপ দেখতে চান বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, সরকারকে কথার পরিবর্তে কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে যে এ দেশ সব নাগরিকের এবং আইন সবার জন্য সমান।

সাম্প্রতিক সময়ে সরকারের একজন মন্ত্রীর দুর্নীতি ও প্রশাসনিক পরিস্থিতি নিয়ে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যদি সরকারের ভেতর থেকেই বলা হয় যে দুর্নীতি বেড়েছে এবং প্রত্যাশিত পরিবর্তন হয়নি, তাহলে জনগণের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে—এই অবস্থার পরিবর্তন কীভাবে হবে? জনগণ অজুহাত নয়, কার্যকর ব্যবস্থা প্রত্যাশা করে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং বিভিন্ন স্থানে রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে। অথচ শান্তিপূর্ণ কর্মসূচি পালন ও মতপ্রকাশের অধিকার প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার, যা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

আহত আলিফ চৌধুরীর প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, আলিফ কাউকে আক্রমণ করতে যাননি; বরং সংঘাত এড়ানোর চেষ্টা করতে গিয়ে নিজেই হামলার শিকার হয়েছেন। এতে তিনি একটি চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন। ঘটনাটিকে তিনি হৃদয়বিদারক, নিন্দনীয় এবং কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, তারা এমন একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ দেখতে চান, যেখানে রাজনৈতিক মতভিন্নতার কারণে কারও ওপর হামলা হবে না। তিনি আরও বলেন, এখন পুরো জাতি অপেক্ষা করছে সরকার এ ঘটনার সঙ্গে জড়িত দলীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, শেরেবাংলা নগর উত্তর থানা আমির আব্দুল আউয়াল আজম, ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) নেতা ডা. হাসান আল বান্না, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ।

সূত্র: দৈনিক ইনকিলাব

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

বাংলাদেশে আর সন্ত্রাস বা ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না: জামায়াত আমির

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x