ঢাকা    শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

ধর্ম

কয়রা বাজার জামে মসজিদে এক ব্যক্তির ইসলাম গ্রহণ, নতুন নাম রাখা হলো ওমর ফারুক

০১ আগস্ট  ২০২৬: জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার কয়রা বাজার জামে মসজিদে এক ব্যক্তি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মুসল্লি, ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কয়রা বাজার এলাকায় বসবাসকারী ওই ব্যক্তি শুক্রবার (০১/০৮/২০২৬) কয়রা বাজার জামে মসজিদে উপস্থিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণের ইচ্ছা প্রকাশ করেন। পরে মসজিদের ইমামের সঙ্গে আলোচনা শেষে তিনি তওবা করেন এবং পবিত্র কালেমা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

ইসলাম গ্রহণের পর উপস্থিত সবার সম্মতিক্রমে নবমুসলিমের নতুন নাম রাখা হয় ওমর ফারুক। এ সময় মসজিদে উপস্থিত মুসল্লি, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং ইসলামের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনার জন্য উৎসাহিত করেন। তাঁর সুন্দর, শান্তিপূর্ণ ও কল্যাণময় জীবনের জন্য বিশেষ দোয়া করা হয়।

স্থানীয়রা জানান, সম্পূর্ণ স্বেচ্ছায় ও নিজ সিদ্ধান্তে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এ ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই নবমুসলিম ওমর ফারুকের জন্য শুভকামনা ও দোয়া করেন।

মসজিদের ইমাম উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, ইসলাম শান্তি, মানবতা ও ন্যায়বিচারের ধর্ম। তিনি নবমুসলিমকে ইসলামের মৌলিক শিক্ষা, ইবাদত-বন্দেগি ও নৈতিক জীবনযাপন সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ০১ আগস্ট ২০২৬

কয়রা বাজার জামে মসজিদে এক ব্যক্তির ইসলাম গ্রহণ, নতুন নাম রাখা হলো ওমর ফারুক

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x