ঢাকা    শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জন দুর্ভোগ

বরিশালে সেতু ঝকঝকে, সংযোগ সড়ক মৃত্যুফাঁদ

বরিশালের উজিরপুর উপজেলার সানুহার থেকে ধামুড়া হাতিরঝিল সেতু পর্যন্ত সংযোগ সড়কটির বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। কোটি টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন হাতিরঝিল সেতুটি এলাকার যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিলেও সংযোগ সড়কের করুণ অবস্থার কারণে সেই সুফল থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সড়কটি ভাঙাচোরা ও খানাখন্দে পরিণত হওয়ায় এটি এখন স্থানীয়দের কাছে কার্যত ‘মৃত্যুফাঁদ’ হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা যায়, সানুহার-ধামুড়া সড়কটি এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। প্রতিদিন হাজার হাজার যাত্রী এবং শত শত যানবাহন এই সড়ক ব্যবহার করে। ধামুড়া বাজার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হওয়ায় প্রতিদিন আশপাশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ এখানে আসেন। বাজারে একটি ডায়াগনস্টিক সেন্টার ও একাধিক ডেন্টাল চিকিৎসকের চেম্বার থাকায় দূর-দূরান্ত থেকে রোগীরাও চিকিৎসাসেবা নিতে আসেন। কিন্তু ভাঙাচোরা ও খানাখন্দে ভরা সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে রোগী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে প্রতিনিয়ত সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে সড়কটি নির্মাণ করা হলেও কাজের মান ছিল অত্যন্ত নিম্নমানের। তাদের দাবি, যেদিন সড়কে পিচ (বিটুমিন) ঢালা হয়েছিল, সেদিনই বিকেলের মধ্যে অধিকাংশ পিচ উঠে যায়। এ ঘটনায় নির্মাণকাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। নির্মাণের পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও সড়কটি সংস্কারে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

বর্তমানে প্রতিদিন শত শত যানবাহন ও সাধারণ যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে চলাচল করছেন। প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয়দের অভিযোগ।

এ অবস্থায় এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কারের জোর দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, সানুহার থেকে ধামুড়া হাতিরঝিল সেতু পর্যন্ত সংযোগ সড়কটি দ্রুত, টেকসই ও মানসম্মতভাবে পুনর্নির্মাণ করা হলে কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর প্রকৃত সুফল মিলবে এবং হাজার হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

বরিশালে সেতু ঝকঝকে, সংযোগ সড়ক মৃত্যুফাঁদ

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x