ঢাকা    শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের এফ-৩৫বি যুদ্ধবিমান

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগোতে অবস্থিত মিরামার বিমান ঘাঁটির কাছে মার্কিন মেরিন কোরের একটি এফ-৩৫বি স্টিলথ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সময় বিমানচালক নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হন। পরে তাকে আশঙ্কামুক্ত অবস্থায় জরুরি চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।

টেলিভিশনের হেলিকপ্টার থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, একটি মাঠে পড়ে থাকা বিমানের ধ্বংসাবশেষ থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ঘটনাস্থলে একাধিক সামরিক বাহিনীর যানবাহন ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করছেন।

সান ডিয়েগো ফায়ার সার্ভিসের মুখপাত্র ক্যান্ডেস হ্যাডলি জানান, দুর্ঘটনার পর সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনতে অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন।

উল্লেখ্য, মিরামার বিমান ঘাঁটিটি একসময় ‘ফাইটারটাউন ইউএসএ’ নামে পরিচিত ছিল। এটি জনপ্রিয় টপ গান চলচ্চিত্রে নৌবাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। পরে ১৯৯৬ সালে সেই প্রশিক্ষণ কেন্দ্র নেভাডায় স্থানান্তর করা হয়।

সরকারি জবাবদিহিতা অফিসের তথ্য অনুযায়ী, বর্তমানে মার্কিন মেরিন কোর, নৌবাহিনী ও বিমানবাহিনীর কাছে ৬৩০টিরও বেশি এফ-৩৫ যুদ্ধবিমান রয়েছে। স্বল্প দূরত্বে উড্ডয়ন এবং উল্লম্বভাবে অবতরণের সক্ষমতা সম্পন্ন এফ-৩৫বি যুদ্ধবিমানের প্রতিটির নির্মাণ ব্যয় প্রায় ১০৯ মিলিয়ন ডলার। আর পুরো এফ-৩৫ কর্মসূচি পরিচালনায় সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ২ ট্রিলিয়ন ডলার

ফ্লাইট সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, চলতি বছরে যুক্তরাষ্ট্রে এ নিয়ে অন্তত সাতটি সামরিক বিমান দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে গত জুনে মোজাভে মরুভূমিতে, যেখানে একটি বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়ে আটজনের মৃত্যু হয়।

সূত্র: আল জাজিরা

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ০১ আগস্ট ২০২৬

ক্যালিফোর্নিয়ায় বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের এফ-৩৫বি যুদ্ধবিমান

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x