জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকার মালিরচর নয়াপাড়া, হাজিপাড়া, মৌলভীপাড়া, পশ্চিম নামাপাড়া ও মালিরচর এলাকায় দীর্ঘদিন ধরে স্থায়ী পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রায় ৫ হাজার একর কৃষিজমি জলাবদ্ধ হয়ে রয়েছে। ফলে ফসল আবাদ ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জমে থাকা পানির কারণে কৃষিকাজ প্রায় বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে যাতায়াত ও দৈনন্দিন জীবনযাত্রাতেও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।
এ অবস্থায় গত শনিবার জলাবদ্ধ এলাকাগুলো পরিদর্শন করেন বকশীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র পদপ্রার্থী সাইফুল ইসলাম তালুকদার শাকিল। তিনি ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে দ্রুত পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
প্রতিশ্রুতির ২৪ ঘণ্টার মধ্যেই রোববার দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি পানি নিষ্কাশনের পথ পরিষ্কার ও কচুরিপানা অপসারণের কাজ শুরু করেন। এ সময় তিনি নিজেও পানিতে নেমে কার্যক্রমে অংশ নেন।
স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আফসার আলী বলেন, "দীর্ঘদিনের জলাবদ্ধতায় আমরা চরম দুর্ভোগের মধ্যে ছিলাম। পানি নিষ্কাশনের কাজ শুরু হওয়ায় স্বস্তি ফিরে এসেছে। স্থায়ী সমাধান হলে আবারও কৃষিজমিতে চাষাবাদ শুরু করা সম্ভব হবে।"
এ বিষয়ে সাইফুল ইসলাম তালুকদার শাকিল বলেন, "কৃষকদের দুর্ভোগের কথা জানতে পেরে আমি সরেজমিনে এলাকা পরিদর্শন করেছি। আপাতত জরুরি ভিত্তিতে পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থায়ী সমাধানের জন্যও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।"
এলাকাবাসীর আশা, দ্রুত কার্যকর ও স্থায়ী পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হলে জলাবদ্ধতার দীর্ঘদিনের সমস্যা থেকে মুক্তি মিলবে এবং কৃষি উৎপাদন স্বাভাবিক হবে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন