প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, সৌদি আরবের নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অংশগ্রহণের উদ্দেশ্য হুতিদের চ্যালেঞ্জ মোকাবিলা করা। একই সময়ে বাংলাদেশ ইরানের সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছে। তাই এই সিদ্ধান্তকে ইরানকে বাদ দেওয়া বা তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ হিসেবে দেখার সুযোগ নেই।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ কেন সৌদি নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে যোগ দিল—এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বিশেষ গুরুত্ব বহন করে। এই সম্পর্ক কেবল হজ, ওমরাহ বা তীর্থযাত্রার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং ঢাকা ও রিয়াদের মধ্যে একটি কৌশলগত সম্পর্ক গড়ে উঠছে।
তিনি আরও বলেন, এই সম্পর্ক অত্যন্ত শক্তিশালী হবে। সৌদি আরব ইসলাম ধর্মের দুটি পবিত্র মসজিদ—মক্কা ও মদিনার রক্ষক। এ কারণে দেশটির সঙ্গে বাংলাদেশের একটি বিশেষ আত্মিক সম্পর্ক রয়েছে। ভবিষ্যতে সৌদি আরবের নিরাপত্তার প্রয়োজনে তারা যদি কোনো ধরনের সহযোগিতা চায়, তাহলে সেই দৃঢ় আত্মিক সম্পর্ক ও নৈতিক দায়িত্বের জায়গা থেকে বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ সবসময় সহযোগিতায় সাড়া দেবে।
হুমায়ুন কবির বলেন, এই প্রতিরক্ষা জোট মূলত হুতিদের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য গঠিত। একই সঙ্গে বাংলাদেশ ইরানের সঙ্গেও আলোচনা অব্যাহত রেখেছে। ফলে এটিকে কোনোভাবেই ইরানকে বাদ দেওয়া বা তাদের প্রতি আঘাত হিসেবে দেখার কারণ নেই।
সূত্র: বাংলার প্রতিদিন

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন