পঞ্চগড়ের বোদা উপজেলায় অবৈধভাবে মাছ শিকার রোধে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের নিষিদ্ধ জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।
উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে উপজেলা মৎস্য কর্মকর্তা রবিবার ২ জুলাই উপজেলার পাথরাজ, ময়দানদিঘী ও ঝলইশালশিরি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে ৮টি চায়না দুয়ারী জাল, ৭টি ছোট ফাঁসের বাগ (ব্যাগ) জাল এবং ৫ সেট কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের মধ্যে চায়না দুয়ারী জালের আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা, বাগ জালের মূল্য ৪৯ হাজার টাকা এবং কারেন্ট জালের মূল্য ১৫ হাজার টাকা। সব মিলিয়ে জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৪ হাজার টাকা।
উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, নিষিদ্ধ জালের ব্যবহার দেশীয় মাছের প্রজনন ও জলজ সম্পদের জন্য মারাত্মক হুমকি। এ কারণে সরকারি নির্দেশনা বাস্তবায়নে জনস্বার্থে অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন