ঢাকা    সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জন দুর্ভোগ

পাইকগাছায় জমি দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

খুলনার পাইকগাছা উপজেলার দক্ষিণ কুমখালী এলাকায় পূর্বপুরুষের কৃষিজমি দখলচেষ্টা ও দোকান ভাঙচুরের হুমকির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার দক্ষিণ কুমখালীর বৈদ্যর কোনা এলাকায় পিচঢালা সড়কে আয়োজিত মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন দক্ষিণ কুমখালীর মৃত বল্লভ মণ্ডলের ছেলে সুকেশ মণ্ডল ও অনিমেশ মণ্ডল। তারা অভিযোগ করেন, কুমখালী মৌজায় বাড়ির সীমানা থেকে গড়ইখালী কলেজ খেয়াঘাট সড়কসংলগ্ন প্রায় ২০ বিঘা কৃষিজমি তারা পূর্বপুরুষের আমল থেকে শান্তিপূর্ণভাবে ভোগদখলে রয়েছেন। কিন্তু একই দাগ ও খতিয়ানের প্রায় ১০ বিঘা জমি ক্রয়ের দাবি করে সোলাদানা এলাকার অধীর মণ্ডল ওই জমি দখলের চেষ্টা করছেন।

তাদের অভিযোগ, গত দুই বছর ধরে বিভিন্নভাবে জমি দখলের চেষ্টা ব্যর্থ হওয়ার পর স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে বর্গাদারের দাবি তুলে পুনরায় জমি দখলের চেষ্টা করা হচ্ছে। এছাড়া তাদের মুদি দোকান ভাঙচুরেরও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারী কৃষ্ণপদ মিস্ত্রী, হরিমতি মণ্ডল, দীপালী মণ্ডল ও নিরামতী মৈত্রসহ স্থানীয়রা দাবি করেন, দীর্ঘদিন ধরে অনিমেশ মণ্ডলদের পরিবার ওই জমি ভোগদখল করে আসছে। তারা অভিযোগ করেন, হুমকি-ধমকির মাধ্যমে জমি দখলের চেষ্টা করায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচারের দাবি জানান বক্তারা।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা কথিত দখলবাজ, ভূমিদস্যু ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করেন।

উল্লেখ্য, জমি দখল, হুমকি ও অন্যান্য অভিযোগগুলো মানববন্ধনে অংশগ্রহণকারী ও অভিযোগকারী পক্ষের বক্তব্য। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

পাইকগাছায় জমি দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x