ঢাকা    সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

ট্রাম্পকে ব্যঙ্গ করে নিউইয়র্কে ১০ ফুট উঁচু ‘পার্টিসিপেশন ট্রফি’

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে ১০ ফুট উচ্চতার একটি ‘পার্টিসিপেশন ট্রফি’ স্থাপন করা হয়েছে। ইরান যুদ্ধে তার সম্পৃক্ততা এবং নেওয়া বিভিন্ন সিদ্ধান্তকে কটাক্ষ করেই এই শিল্পকর্মটি তৈরি করা হয়েছে।

দ্য ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী, শিল্পীগোষ্ঠী ‘সিক্রেট হ্যান্ডশেক’ ট্রফিটি নির্মাণ করেছে। ব্যঙ্গাত্মক এই শিল্পকর্ম বর্তমানে ম্যানহাটনের ফোলি স্কয়ারে প্রদর্শিত হচ্ছে, যা ২০২৪ সালের ‘হাশ মানি’ মামলায় ট্রাম্পের বিচার হওয়া আদালতের কাছাকাছি অবস্থিত।

জানা গেছে, সোনালি রঙের এই ট্রফিটি প্রথম গত ১৩ জুলাই ওয়াশিংটনের ন্যাশনাল মলে প্রদর্শন করা হয়। ট্রফিটির নিচে থাকা একটি ফলকে ইরান যুদ্ধ-সংক্রান্ত ট্রাম্পের ভূমিকা নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য লেখা হয়েছে।

ফলকে উল্লেখ করা হয়েছে, ইরান যুদ্ধে উৎসাহী অংশগ্রহণের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পকে এই ‘পার্টিসিপেশন ট্রফি’ প্রদান করা হচ্ছে। এতে আরও বলা হয়েছে, অন্যরা যখন সামরিক কৌশল, কূটনীতি কিংবা বাস্তব ফলাফল নিয়ে ব্যস্ত ছিলেন, তখন তিনি ফলাফল যাই হোক না কেন, অংশ নেওয়ার সাহস দেখিয়েছেন।

ট্রফিটির নিচে বিভিন্ন অলংকারের পাশাপাশি একটি ‘WWE’ চ্যাম্পিয়নশিপ বেল্টও রাখা হয়েছে।

শিল্পীগোষ্ঠীটির ভাষ্য, ট্রফিটি পুরো সপ্তাহজুড়ে প্রদর্শিত হবে। তারা আশা করছে, নিউইয়র্কের বাসিন্দারা এতে আরও বিভিন্ন প্রতীকী উপকরণ যুক্ত করবেন। তাদের বক্তব্য, প্রেসিডেন্ট ট্রাম্পকে দেওয়ার মতো কোনো অর্জনই খুব ছোট, খুব দূরের কিংবা খুব অযোগ্য নয়।

সূত্র: যুগান্তর

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

ট্রাম্পকে ব্যঙ্গ করে নিউইয়র্কে ১০ ফুট উঁচু ‘পার্টিসিপেশন ট্রফি’

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x