ইউক্রেন ও রাশিয়ার মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় রোববার অন্তত ১৪ জন নিহত হয়েছেন। দুই দেশের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ইউক্রেনের হামলায় রাশিয়ায় অন্তত ৯ জন এবং রাশিয়ার হামলায় ইউক্রেনে অন্তত ৫ জন প্রাণ হারিয়েছেন।
এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরাইল।
প্রায় সাড়ে চার বছর ধরে চলমান এই যুদ্ধে সাম্প্রতিক সময়ে উভয় পক্ষই একে অপরের ওপর হামলার মাত্রা ও তীব্রতা বাড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরে ইউক্রেনে বেসামরিক মানুষের হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর অন্যতম কারণ হিসেবে বলা হচ্ছে, রাশিয়া আগের তুলনায় বেশি পরিমাণে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, যা প্রতিহত করা তুলনামূলকভাবে কঠিন।
অন্যদিকে, ইউক্রেনও পাল্টা জবাব হিসেবে রাশিয়ার জ্বালানি স্থাপনা, গুদামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে। কিয়েভের আশা, এসব হামলার মাধ্যমে মস্কোর ওপর চাপ তৈরি করে যুদ্ধ বন্ধের আলোচনায় বসতে বাধ্য করা সম্ভব হবে।
সূত্র: যুগান্তর

সোমবার, ০৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন