যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহরের আশপাশে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের কারণে প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আগুনে এরই মধ্যে প্রায় ৬০০টি স্থাপনা পুড়ে গেছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে স্পোকেন ফায়ার বিভাগের প্রধান টম উইলিয়ামস জানান, দাবানলের আগুন তিনটি পৃথক এলাকায় ছড়িয়ে পড়েছে। এসব আগুন বর্তমানে যেসব এলাকায় সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, সেগুলোর জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে।
ফেডারেল ইনসিডেন্ট ম্যানেজমেন্ট টিমের তথ্য অনুযায়ী, রোববার পর্যন্ত দাবানলে প্রায় ৫ হাজার ৩৯০ একর (২ হাজার ১৮০ হেক্টর) এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত দাবানলে কোনো হতাহত বা প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।
স্পোকেনের মেয়র লিসা ব্রাউন এই ঘটনাকে ‘অঞ্চলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ’ হিসেবে উল্লেখ করেছেন।
দাবানলের প্রভাবে রোববার বিকেল পর্যন্ত ওই এলাকার প্রায় ১০ হাজার বিদ্যুৎ গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন ছিলেন বলে জানিয়েছেন অ্যাভিস্তা ইউটিলিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা হিদার রোজেনট্রাডার।
ওয়াশিংটন অঙ্গরাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন, পুরো রাজ্যজুড়ে বর্তমানে আড়াই লাখ একরের বেশি (প্রায় ১ লাখ ১ হাজার ১৭১ হেক্টর) এলাকা দাবানলে পুড়ছে।
এদিকে ওয়াশিংটনের গভর্নর বব ফার্গুসন জানিয়েছেন, রোববার তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন এবং ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (ফেমা)-এর সহায়তা চেয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় তিনি এরই মধ্যে পুরো অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
সূত্র: যুগান্তর

সোমবার, ০৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন