ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জন দুর্ভোগ

বেইলি সেতু ধস, মতলব–ঢাকা সড়ক যোগাযোগ বন্ধ

সংগ্রহীত

কুমিল্লার দাউদকান্দী উপজেলার খামারপাড়া এলাকায় একটি বেইলি সেতু ধসে পড়ায় মতলবের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী ও স্থানীয় বাসিন্দারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেতু ধসের সময় এর ওপর ১৭ জন অবস্থান করছিলেন। তবে সৌভাগ্যবশত সবাই অল্পের জন্য প্রাণে রক্ষা পান। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

সেতু ধসের কারণে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। ফলে যাত্রীদের বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে, যা সময় ও ভোগান্তি দুটিই বাড়িয়ে দিয়েছে।

এ প্রতিবেদন প্রকাশ পর্যন্ত সড়ক যোগাযোগ দ্রুত পুনরুদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী ধরনের ব্যবস্থা নিয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে নতুন তথ্য পাওয়া গেলে পরবর্তী সময়ে জানানো হবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

বেইলি সেতু ধস, মতলব–ঢাকা সড়ক যোগাযোগ বন্ধ

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

কুমিল্লার দাউদকান্দী উপজেলার খামারপাড়া এলাকায় একটি বেইলি সেতু ধসে পড়ায় মতলবের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী ও স্থানীয় বাসিন্দারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেতু ধসের সময় এর ওপর ১৭ জন অবস্থান করছিলেন। তবে সৌভাগ্যবশত সবাই অল্পের জন্য প্রাণে রক্ষা পান। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

সেতু ধসের কারণে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। ফলে যাত্রীদের বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে, যা সময় ও ভোগান্তি দুটিই বাড়িয়ে দিয়েছে।

এ প্রতিবেদন প্রকাশ পর্যন্ত সড়ক যোগাযোগ দ্রুত পুনরুদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী ধরনের ব্যবস্থা নিয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে নতুন তথ্য পাওয়া গেলে পরবর্তী সময়ে জানানো হবে।

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x