খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফাহমিদা হক পাইকগাছা ও কয়রা উপজেলা এবং পাইকগাছা পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
সোমবার বিকেলে পাইকগাছা মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (লোনা পানি কেন্দ্র) মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ। প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য সচিব ও খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম আশরাফুল আলম নান্নু, জেলা যুবদলের সভাপতি শামীম কবীর, কয়রা উপজেলা বিএনপি নেতা নুরুল আমিন বাবুল, এম এ হাসান এবং পাইকগাছা পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাইকগাছা উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম এমদাদুল হক।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফাহমিদা হক বলেন, খুলনা-৬ আসনের পাইকগাছা ও কয়রা উপজেলার সার্বিক উন্নয়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, প্রবাসী কার্ড চালু এবং খাল খনন কর্মসূচি বাস্তবায়নের কার্যক্রম চলমান রয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে এসব উদ্যোগ শতভাগ বাস্তবায়নের লক্ষ্য নিয়ে দল কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় তিনি অভিযোগ করেন, একটি মহল বিএনপির বিভিন্ন কর্মসূচি নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধ থেকে দলের উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরার আহ্বান জানান।
সভায় পাইকগাছা ও কয়রা উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনাও প্রদান করা হয়

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন