ঢাকা    মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার না ছড়ানোর আহ্বান বিদ্যুৎ বিভাগের

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার না ছড়িয়ে অভিযোগ থাকলে প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠীর অপপ্রচারের অভিযোগ এনে এ বিষয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। সোমবার (৩ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে, যার তীব্র প্রতিবাদ জানাচ্ছে বিদ্যুৎ বিভাগ। বিভাগটির দাবি, অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত যেসব অভিযোগ পাওয়া গিয়েছিল, সেগুলো বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলো ইতোমধ্যে নিষ্পত্তি করেছে।

তবে কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ থাকলে প্রয়োজনীয় প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করার আহ্বান জানানো হয়েছে। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

বিদ্যুৎ বিভাগ আরও জানিয়েছে, বিষয়টি নিয়ে বিভ্রান্তিকর তথ্য বা অপপ্রচার থেকে বিরত থেকে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হচ্ছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার না ছড়ানোর আহ্বান বিদ্যুৎ বিভাগের

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x