ঢাকা    মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

গাজার স্বাস্থ্যসেবা স্থাপনায় হামলা বন্ধের আহ্বান ডব্লিউএইচওর

গাজায় স্বাস্থ্যসেবা স্থাপনায় ইসরাইলি হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস স্বাস্থ্য অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে টেড্রোস জানান, গত ১ আগস্ট আল-আকসা হাসপাতালের কাছে অবস্থিত একটি চিকিৎসাসামগ্রীর গুদামে ইসরাইলি হামলার ফলে জরুরি চিকিৎসা সরঞ্জাম ধ্বংস হয়েছে। ধ্বংস হওয়া সামগ্রীর মধ্যে ডব্লিউএইচওর সরবরাহ করা কিছু উপকরণও ছিল। ওই হামলায় আল-আকসা হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, স্বাস্থ্যসেবা স্থাপনা কখনোই হামলার লক্ষ্যবস্তু হওয়া উচিত নয় এবং এসব স্থাপনাকে কোনো অবস্থাতেই সামরিক কাজে ব্যবহার করা উচিত নয়।

ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় স্বাস্থ্যসেবা খাতকে লক্ষ্য করে প্রায় এক হাজার হামলার ঘটনা সংস্থাটির নথিভুক্ত হয়েছে। এসব ঘটনায় এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং প্রায় ১ হাজার ৭০০ জন আহত হয়েছেন।

একই সময়ে গাজায় ইসরাইলি হামলায় ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং অন্তত ১ লাখ ৭৪ হাজার মানুষ আহত হয়েছেন বলেও ডব্লিউএইচও জানিয়েছে।

চলমান সংঘাতের মধ্যে হাসপাতাল, অ্যাম্বুলেন্স, চিকিৎসাকেন্দ্র ও চিকিৎসাসামগ্রীর গুদামে হামলার ঘটনায় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা উদ্বেগ প্রকাশ করে আসছে। পাশাপাশি স্বাস্থ্যসেবা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এসব স্থাপনার সুরক্ষা নিশ্চিত করার আহ্বানও জানিয়ে আসছে তারা।

সূত্র: আমার দেশ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

গাজার স্বাস্থ্যসেবা স্থাপনায় হামলা বন্ধের আহ্বান ডব্লিউএইচওর

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x