ঢাকা    মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

যশোরে গ্রেপ্তার আ. লীগের ৯ নেতাকর্মী কারাগারে

গ্রেপ্তারের প্রতীকী ছবি

যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু ও সাবেক কাউন্সিলর হাজী সুমনসহ ১৩৩ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। রোববার (২ আগস্ট) কোতোয়ালি থানার এসআই ফজলুল হক এ মামলা করেন। আটক ৯ নেতাকর্মীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছ।

আটককৃতরা হলেন- শেখ তানভীর ইসলাম ইমন ওরফে ক্যাপ্টেন ইমন, ফারদিন দুর্জয়, ওহিদুল ইসলাম শেখ, রাকিবুল রহমান ওরফে বড় বাবু, আল আমিন ও সম্রাট হোসেন। একই রাতে অপর একটি মামলায় বর্তমান ইউপি সদস্য মঈনুর রহমান এবং সাবেক ইউপি সদস্য নূরুল ইসলাম ও আকরাম হোসেনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে সোপর্দ করা হয়েছে।

মামলার অভিযোগে জানা গেছে, গত ৩১ জুলাই রাতে যশোর সদর উপজেলার রাজারহাট পিকনিক কর্ণারের কাছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে সরকার বিরোধী মিছিল এবং নাশকতার উদ্দেশ্যে অবস্থান নেন। পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছালে সবাই পালিয়ে যায়। এ’ব্যপারে এসআই ফজলুল হক বাদী হয়ে রোববার কোতোয়ালি থানায় ১৩৩ জনের নাম উল্লেখসহ অপরিচিত ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেন।

 এ’ মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাবেক পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, সাবেক কাউন্সিলার হাজি সুমন, যুবলীগ নেতা সাইদুজ্জামান বাবু ওরফে দাঁতাল বাবু, আওয়ামী লীগ নেতা শেখ আতিকুর বাবু, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফন্টু চাকলাদার, সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, সাবেক চেয়ারম্যান মাহামুদুল হাসান লাইফ, দলেন নগরের হবিবর রহমান, উপ-শহরের সাবেক চেয়ারম্যান এহসানুল হক লিটু, উপ-শহরের ত্রাস মুনসুর আলী ও চিমা, নরেন্দ্রপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাজু, চুড়ামনকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল মান্নান মুন্না।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

যশোরে গ্রেপ্তার আ. লীগের ৯ নেতাকর্মী কারাগারে

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x