ঢাকা    মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

শিক্ষাঙ্গন

সংসদ ভবন ভ্রমণে যাচ্ছেন ১০০ মেধাবী, চলছে বাছাই পরীক্ষা

সংগ্রহীত

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব সালেহীর উদ্যোগে উপজেলার ১০০ জন মেধাবী শিক্ষার্থীকে জাতীয় সংসদ ভবন পরিদর্শনের সুযোগ দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে মেধাযাচাই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের রাষ্ট্রের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান সম্পর্কে বাস্তব ধারণা দেওয়া, নেতৃত্বের গুণাবলি বিকাশ, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। পরীক্ষার মাধ্যমে নির্বাচিত ১০০ জন শিক্ষার্থীকে নির্ধারিত সময়ে ঢাকায় নিয়ে জাতীয় সংসদ ভবন পরিদর্শনের ব্যবস্থা করা হবে।

সংসদ ভবন পরিদর্শনের সময় শিক্ষার্থীরা সংসদের কার্যক্রম, আইন প্রণয়ন প্রক্রিয়া এবং রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দিক সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাবেন। পাশাপাশি জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ঘুরে দেখারও সুযোগ থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মেধাযাচাই পরীক্ষার আয়োজন ও শিক্ষার্থী বাছাইয়ের কার্যক্রমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সহযোগিতা করছেন। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে পরীক্ষায় অংশ নিচ্ছেন শিক্ষার্থীরা।

এ উদ্যোগকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অনেকেই সময়োপযোগী ও অনুপ্রেরণামূলক হিসেবে দেখছেন। তাঁদের মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের উচ্চশিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি নেতৃত্বের বিকাশ, রাষ্ট্র সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করবে।

স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও অনুপ্রেরণাদায়ক কর্মসূচি অব্যাহত থাকলে শিক্ষার্থীরা দেশের ইতিহাস, গণতন্ত্র ও সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে আরও সমৃদ্ধ ধারণা লাভ করবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

সংসদ ভবন ভ্রমণে যাচ্ছেন ১০০ মেধাবী, চলছে বাছাই পরীক্ষা

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x