ঢাকা    মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

বিশেষ সংবাদ

জাতীয় গ্যাস সংকটে নতুন আশার আলো ভোলার উদ্বৃত্ত গ্যাস, নেই শুধু পাইপলাইন

সংকট মোকাবিলায় ভোলার উদ্বৃত্ত গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে

দেশের দুটি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালের একটি বন্ধ হয়ে যাওয়ার পর থেকে আবাসিক, শিল্প ও পরিবহন খাতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এ সংকট মোকাবিলায় ভোলার উদ্বৃত্ত গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। তবে ভোলার গ্যাস মূল ভূখণ্ডে আনতে প্রয়োজনীয় পাইপলাইন না থাকাকে সবচেয়ে বড় বাধা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

গত ২১ জুলাই থেকে সারা দেশে গ্যাস সরবরাহে বড় ধরনের সংকট দেখা দেয়। সংকট মোকাবিলায় সরকার বিদেশ থেকে অতিরিক্ত গ্যাস আমদানির উদ্যোগ নিলেও জ্বালানি বিশেষজ্ঞরা মনে করছেন, ভোলার উদ্বৃত্ত গ্যাস যথাযথভাবে ব্যবহার করা গেলে আমদানিনির্ভরতা অনেকটাই কমানো সম্ভব।

জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সম্প্রতি জানিয়েছেন, ভোলার উদ্বৃত্ত গ্যাস মূল ভূখণ্ডে এনে জাতীয় সংকট মোকাবিলায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

জাতীয় গ্যাস সংকটে নতুন আশার আলো ভোলার উদ্বৃত্ত গ্যাস, নেই শুধু পাইপলাইন

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x