ঢাকা    মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

জুলাই অভ্যুত্থান: এই দিনে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছিল সরকার

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় আজকের এই দিনে (৪ আগস্ট) দেশে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। সে সময় সৃষ্ট পরিস্থিতি মোকাবিলার অংশ হিসেবে সরকার ৫ আগস্ট থেকে টানা তিন দিনের সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেয়। এ তথ্য জানিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

তৎকালীন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্‌ উদ্দিন জানান, তিন দিনের সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়েছে এবং এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার পদত্যাগের একদফা দাবি তুলে ৪ আগস্ট থেকে দেশব্যাপী অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বদানকারী সংগঠনটির সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ৩ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘোষণা দেন।

অসহযোগ কর্মসূচির প্রথম দিন রাজধানীর শাহবাগসহ দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। ওইসব ঘটনায় ৫২ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

জুলাই অভ্যুত্থান: এই দিনে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছিল সরকার

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x