ঢাকা    মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

লংমার্চ টু ঢাকা’র ঘোষণা, রাজপথে নতুন কর্মসূচি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

জুলাই গণঅভ্যুত্থানের সময় ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করে। সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনরত এই প্ল্যাটফর্ম ৫ আগস্ট রাজধানীতে শ্রমিক ও নারী সমাবেশ এবং ৬ আগস্ট সারাদেশ থেকে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির ঘোষণা দেয়।

২০২৪ সালের ৪ আগস্ট দুপুরে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এক বিবৃতির মাধ্যমে এসব কর্মসূচির ঘোষণা দেন।

বিবৃতিতে বলা হয়, ৫ আগস্ট সারাদেশে শহীদদের স্মরণে নিহত হওয়ার স্থানগুলোতে শহীদ স্মৃতিফলক উন্মোচন করা হবে। একই দিন রাজধানীর শাহবাগে সকাল ১১টায় শ্রমিক সমাবেশ এবং বিকেল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নারী সমাবেশ অনুষ্ঠিত হবে।

এছাড়া ৬ আগস্ট ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করে নাহিদ ইসলাম সারাদেশের ছাত্র, নাগরিক ও শ্রমিকদের ঢাকায় যোগ দেওয়ার আহ্বান জানান।

এই কর্মসূচির জন্য নির্ধারিত স্লোগান ছিল— ‘ছাড়তে হবে ক্ষমতা, ঢাকায় আসো জনতা।’ পাশাপাশি ওই দিন দুপুর ২টায় রাজধানীর শাহবাগে সমবেত হওয়ার ঘোষণাও দেন আন্দোলনের সমন্বয়কেরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিবৃতিতে দেশের প্রতিটি এলাকা, পাড়া, গ্রাম, উপজেলা ও জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠনের আহ্বান জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ‘যদি ইন্টারনেট ক্র্যাকডাউন হয়, আমাদেরকে গুম, গ্রেফতার, খুনও করা হয়, যদি ঘোষণা করার কেউ নাও থাকে একদফা দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত সবাই রাজপথ দখলে রাখবেন এবং শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন অব্যাহত রাখবেন।’

২০২৪ সালের ৪ আগস্ট ঘোষিত এই কর্মসূচিগুলো জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় পরবর্তী দিনের আন্দোলনের কর্মপরিকল্পনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

লংমার্চ টু ঢাকা’র ঘোষণা, রাজপথে নতুন কর্মসূচি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x