সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য আগাম প্রচার বা সম্প্রচার করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, “সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দিচ্ছেন... আগেরবারও আমরা একটি ব্রিফিং করেছি এবং পত্রিকাগুলোকে নির্দেশনা দিয়েছি। আগামীকাল হাসিনা বক্তব্য দেবেন—এমন তথ্য যদি কেউ আগাম প্রকাশ করে, তাহলে তা অবশ্যই আদালতের রায় লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। এ বিষয়ে আমরা ব্যবস্থা নেব।”
তিনি আরও বলেন, “আগেরবারও আমরা সতর্ক করেছিলাম। যারা এ ধরনের কাজ করেছেন, তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। এবারও সবাইকে স্মরণ করিয়ে দেওয়া হবে, যেন কেউ এমন কাজ না করেন। কারণ এ বিষয়ে আদালতের নির্দেশনা রয়েছে।”
তথ্য উপদেষ্টা বলেন, “আমাদের সরকার আদালত নয়। আগেও আমি বলেছি, কেউ যদি মনে করেন শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা দেওয়া ঠিক হচ্ছে না এবং তা প্রচারের সুযোগ থাকা উচিত, তাহলে তিনি আদালতে যেতে পারেন এবং ওই রায়কে চ্যালেঞ্জ করতে পারেন। কিন্তু আদালতের রায় কার্যকর থাকা পর্যন্ত সেটি মেনে চলা প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের দায়িত্ব। সরকারের দায়িত্ব হলো আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন নিশ্চিত করা।”
সংবাদ সম্মেলনে শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যে দেশে ফেরার ঘোষণার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার তাকে দেশে ফিরিয়ে আনতে চায়। এ লক্ষ্যে ভারতের কাছে প্রত্যর্পণের আবেদন করা হয়েছে এবং বিভিন্ন পর্যায়েও একই বার্তা দেওয়া হয়েছে।
সূত্র: মানবজমিন।

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন