শাপলা গণহত্যা, ২০২১ সালের মোদি-বিরোধী আন্দোলন এবং জুলাই-২০২৪-এর শহীদদের বিচার দাবিতে ব্রাহ্মণবাড়িয়া শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। মঙ্গলবার (৪ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন মাদ্রাসার আলেম-উলামা, শিক্ষক-শিক্ষার্থী ও সর্বস্তরের তৌহিদী জনতা অংশ নেন।
বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়েখ সাজিদুর রহমান (দামাত বারাকাতুহু)। সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি মুফতি মোবারক উল্লাহ (দামাত বারাকাতুহুম)।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক মুফতি আলী আজম কাসেমী, দপ্তর সম্পাদক মাওলানা বেলাল হোসেনসহ জেলার শীর্ষ আলেম-উলামা। কর্মসূচিতে জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া, জামিয়া দারুল আরকাম, জামিয়া সিরাজিয়া, খতমে নবুওয়তসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা শাপলা গণহত্যা, ২০২১ সালের মোদি-বিরোধী আন্দোলন এবং জুলাই-২০২৪-এর ঘটনাবলীর নিহতদের বিচার দাবি করেন। পাশাপাশি তারা সাবেক সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদিরের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ বিচার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন