ঢাকা    মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জন দুর্ভোগ

রাজশাহীতে দুই সাংবাদিককে কুপিয়ে জখমের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

রাজশাহীতে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টায় রাজশাহী জেলা পরিষদের সামনে এ মানববন্ধনের আয়োজন করে রাজশাহীর সাংবাদিক সমাজ। এতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিক অংশ নেন।

বক্তারা বলেন, সাংবাদিক ইব্রাহিম হোসেন সম্রাট ও আরিফ শেখের ওপর নৃশংস হামলা শুধু দুই সাংবাদিকের ওপর নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপর আঘাত। তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।

এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং আহত সাংবাদিকদের দ্রুত সুস্থতা কামনা করেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

রাজশাহীতে দুই সাংবাদিককে কুপিয়ে জখমের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x