ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

নওগাঁ সদর সার্কেল ও জেলা ট্রাফিক অফিস পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি

রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) এবং অতিরিক্ত দায়িত্বে অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ, অপারেশনস্) খন্দকার মো. শামীম হোসেন নওগাঁ সদর সার্কেল অফিসের দ্বি-বার্ষিক এবং জেলা ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি সার্কেল অফিস ও ট্রাফিক অফিসের প্রশাসনিক কার্যক্রম, রেকর্ডপত্র, দাপ্তরিক ব্যবস্থাপনা, শৃঙ্খলা এবং সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের পেশাদারিত্ব, সততা, জবাবদিহিতা এবং জনগণকে সর্বোচ্চ মানের পুলিশি সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার (আইএসটিসি) নওগাঁর কমান্ড্যান্ট, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সদর সার্কেল অফিস ও জেলা ট্রাফিক অফিসের কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা।

পরিদর্শন শেষে অ্যাডিশনাল ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন পেশাদারিত্ব বজায় রেখে সেবার মান উন্নয়ন এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁ সদর সার্কেল ও জেলা ট্রাফিক অফিস পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x