নওগাঁয় সড়কে আইন-শৃঙ্খলা রক্ষা, দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ যান চলাচল নিশ্চিত করার লক্ষ্যে নওগাঁ জেলা বাস ও ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অদ্য পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম।
সভায় সড়কে সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তোলা, ট্রাফিক আইন নিখুঁতভাবে মেনে চলা, যাত্রীদের সার্বিক সেবা নিশ্চিতকরণ এবং পরিবহন খাতে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও তার সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, "জনগণের নিরাপত্তা ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে পরিবহন শ্রমিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।" এ সময় তিনি সকল চালক ও শ্রমিককে ট্রাফিক আইন মেনে চলা, ঝুঁকিপূর্ণ অতিরিক্ত গতি পরিহার করা, মাদকমুক্ত থেকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করা এবং যাত্রীদের প্রতি মানবিক আচরণ প্রদর্শনের জন্য বিশেষভাবে আহ্বান জানান।
সভায় উপস্থিত বাস ও ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ পুলিশ প্রশাসনের নেওয়া বিভিন্ন সময়োপযোগী উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। একই সঙ্গে তারা সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমন্বিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় প্রকাশ করেন।
উক্ত মতবিনিময় সভায় নওগাঁ জেলা পুলিশ ও স্থানীয় পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন