ঢাকা    মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

আপত্তিকর ভিডিও ও ব্যাংক কর্মকর্তা নির্যাতনের অভিযোগে এনসিপি নেতাকে সাময়িক অব্যাহতি

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়া এবং এর আগে ব্যাংক কর্মকর্তাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ ওঠার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানকে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে দলটি।

একই সঙ্গে, কেন তার বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে দুই কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সেল থেকে জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়, সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে শওকত ইমরানকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে নৈতিক স্খলন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের নৈতিকতার পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভিযোগের গুরুত্ব বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া আগামী দুই কার্যদিবসের মধ্যে এনসিপির উত্তরাঞ্চলের কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলমের কাছে লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ এবং ঘটনার ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে এনসিপির বগুড়া জেলা মিডিয়া সেলের সদস্যসচিব রিগান হোসেন বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠলে তা নিরপেক্ষ, স্বচ্ছ এবং তথ্য-প্রমাণের ভিত্তিতে যাচাই-বাছাই করাই দলের নীতি। ইতোমধ্যে সব পক্ষের বক্তব্য সংগ্রহ এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত পর্যালোচনার কাজ চলছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনার ভিত্তিতেই পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে অভিযোগের বিষয়ে শওকত ইমরানের বক্তব্য জানতে একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

উল্লেখ্য, সোমবার (৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে শওকত ইমরানের ২৭ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে এক নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায় বলে দাবি করা হয়।

এদিকে, ভিডিওটি ভাইরাল হওয়ার আগেই শওকত ইমরানের বিরুদ্ধে আরও একটি গুরুতর অভিযোগ ওঠে।

এর আগে শনিবার (১ আগস্ট) ইসলামী ব্যাংক নওগাঁ শাখার কর্মকর্তা আশরাফুল ইসলামকে বগুড়া শহরের ফ্লাইওভার এলাকা থেকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে এই এনসিপি নেতার বিরুদ্ধে।

সূত্র: কালবেলা।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

আপত্তিকর ভিডিও ও ব্যাংক কর্মকর্তা নির্যাতনের অভিযোগে এনসিপি নেতাকে সাময়িক অব্যাহতি

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x