ঢাকা    মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

ফেনী সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টায় নাইজেরিয়ান নাগরিক আটক

ফেনীর পরশুরাম সীমান্তের নিজকালিকাপুর এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় অস্টিন (৩৯) নামে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পরশুরাম থানায় হস্তান্তর করা হয়।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধীন নিজকালিকাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, স্থানীয় ‘রফিক’ নামে এক ব্যক্তির বাড়িতে ওই নাইজেরিয়ান নাগরিক অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে ৪ বিজিবির একটি বিশেষ দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ৩৯ বছর বয়সী নাইজেরিয়ান নাগরিক অস্টিনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি চলতি বছরের মার্চ মাসে বাংলাদেশে আসেন। পরে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে ফেনী জেলার পরশুরাম উপজেলার নিজকালিকাপুর এলাকায় যান।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও মাদক কারবার প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে ফেনী ব্যাটালিয়ন সর্বোচ্চ সতর্ক অবস্থান বজায় রেখে গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম জোরদার করেছে।

আটক নাইজেরিয়ান নাগরিকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে স্থানীয় পরশুরাম থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

ফেনী সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টায় নাইজেরিয়ান নাগরিক আটক

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x