হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগান এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত এক বিশেষ অভিযানে পরিত্যক্ত একটি কাভার্ডভ্যান থেকে প্রায় ৬২ লাখ টাকা মূল্যের ভারতীয় মেহেদী, ফুচকা, কিটক্যাট চকলেট ও বিভিন্ন ধরনের বিস্কুট জব্দ করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকালে এ অভিযান পরিচালিত হয়। পরে রাত ১০টায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।
বিজিবি জানায়, ভারতীয় চোরাই পণ্যবোঝাই একটি কাভার্ডভ্যান চলাচলের গোপন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার অভ্যন্তরে মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা বাগান এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।
সকাল আনুমানিক ১০টার দিকে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কাভার্ডভ্যানটি মহাসড়কের পাশে রেখে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা গাড়িটি জব্দ করে তল্লাশি চালিয়ে কার্টনের ভেতরে সুকৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় মেহেদী, ফুচকা, কিটক্যাট চকলেট এবং বিভিন্ন ধরনের বিস্কুট উদ্ধার করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা পণ্যগুলোর আনুমানিক সিজার মূল্য প্রায় ৬২ লাখ টাকা। উদ্ধার করা মালামাল আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। দেশের অর্থনীতি ও নিরাপত্তা সুরক্ষায় গোয়েন্দাভিত্তিক অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে সীমান্তবর্তী জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন