ঢাকা    মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

মাল্টিমোডাল ট্রান্সপোর্ট পরিকল্পনায় ডিটিসিএর নতুন উদ্যোগ

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে মাল্টিমোডাল ট্রান্সপোর্ট প্ল্যান নিয়ে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর মধ্যে ঢাকা মহানগরীর যানজট নিরসন এবং সড়ক ব্যবস্থাপনার উন্নয়ন অন্যতম। এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে ডিটিসিএ।

মঙ্গলবার (৪ আগস্ট) ডিটিসিএর সভাকক্ষে আয়োজিত ঢাকা মহানগরীর মাল্টিমোডাল ট্রান্সপোর্ট প্ল্যান বিষয়ক এক আলোচনা সভায় এসব তথ্য তুলে ধরেন সংস্থাটির অতিরিক্ত নির্বাহী পরিচালক মো. মসিউর রহমান।

সভায় জানানো হয়, রাজধানীর যানজট নিরসন সরকারের নির্বাচনী ইশতেহারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার ট্রাফিক ব্যবস্থার আধুনিকীকরণ ও যানজট কমাতে দৃঢ়প্রতিজ্ঞ। এজন্য গণপরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা জরুরি। এ উদ্দেশ্যে ডিটিসিএ বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের আওতায় কোম্পানিভিত্তিক বাস পরিচালনার সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করেছে।

সভায় আরও জানানো হয়, বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমে বিআরটিএ অনুমোদিত ৪১৮টি রুট পর্যালোচনা করে ৯৮টি সঠিক রুট চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে চাহিদা বিশ্লেষণের ভিত্তিতে ৩২টি প্রাথমিক রুট এবং ২৫টি সার্কুলার ফিডার রুটের পরিকল্পনা করা হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের মধ্যে সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ডিটিসিএ।

পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, এ বৈঠকে পরিবহন ব্যবস্থায় আমূল পরিবর্তনের সম্ভাব্য বিষয়গুলো তুলে ধরা হয়েছে। তার মতে, ঢাকার যানজট দেখে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ কমে যায়। তবে সবাই সম্মিলিতভাবে কাজ করলে পরিবহন সমস্যার সমাধান সম্ভব। এছাড়া প্রধানমন্ত্রীর পরিকল্পনাগুলো নিয়েও মানুষ আশাবাদী।

সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সূত্র: কালবেলা।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

মাল্টিমোডাল ট্রান্সপোর্ট পরিকল্পনায় ডিটিসিএর নতুন উদ্যোগ

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x