জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে ছাত্রদল আবারও সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে আসিফ মাহমুদ সজীব লিখেছেন, ‘ক্যাম্পাসগুলোতে আবারও সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে ছাত্রদল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদলের সন্ত্রাসীদের হামলায় জাতীয় ছাত্রশক্তির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শাহিন মিয়া, সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ এবং জাবির খান গুরুতর আহত হয়েছেন।’
একই পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রী, আপনি এই সন্ত্রাসীদের থামান।’
এদিকে মঙ্গলবার দুপুর ২টার দিকে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে পোস্টার লাগানোকে কেন্দ্র করে ঢাকা কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।
সূত্র: দেশ রূপন্তর।

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন